গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home West Medinipur প্রথম চার্জশিট ‘মোদী-শাহ’-র বিরুদ্ধে হওয়া উচিত : মমতা 

    প্রথম চার্জশিট ‘মোদী-শাহ’-র বিরুদ্ধে হওয়া উচিত : মমতা 

    0
    135
    ছবি সৌজন্যে :ফেসবুক
    প্রথম চার্জশিট নরেন্দ্র মোদী ও অমিত শাহ-র বিরুদ্ধে হওয়া উচিত। বেলদায় ভোটপ্রচারের মঞ্চ থেকে এভাবেই বিজেপির চার্জশিট-র বিরুদ্ধে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
    তিনি আরও বলেছেন, প্রথম চার্জশিট তো নরেন্দ্র মোদী আর অমিত শাহের বিরুদ্ধে হওয়া উচিত। ওঁরা অশান্তি লাগিয়ে ক্ষমতায় এসেছেন। প্রশাসনে কমিশনের রদবদল প্রসঙ্গে তৃণমূলনেত্রী  বলেছেন,  প্রশাসনে ভাগাভাগি আগে কোনও দিন ছিল না। ভাল ভাল অফিসারদের সরিয়ে দিচ্ছে, যারা কাজ করত। তিনি বলেছেন, দিল্লিতে একটা সরকার এসেছে। এত বজ্জাত এত অত্যাচার দল তিনি দেখেন নি। সবাইকে লাইনে দাঁড় করাবে আর এরা নিজেরা লুটেপুটে খাবে।
    ওদের টার্গেট বাংলাকে বাদ দাও। বাংলাকে তুলে দাও।