গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home West Medinipur পশ্চিমবঙ্গে ‘দুধেভাতে’ বিরোধীরা : মমতা 

    পশ্চিমবঙ্গে ‘দুধেভাতে’ বিরোধীরা : মমতা 

    0
    131
    ছবি সৌজন্যে :ফেসবুক
    পশ্চিমবঙ্গে বর্তমানে বিজেপি সহ বিরোধীরা দলগুলো দুধেভাতে রয়েছে। বেলদায় জনসভা থেকে এমনই দাবি করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
    মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, মেদিনীপুরে অনেক অত্যাচার করেছে সিপিএম। অনেক খুন করেছে। তিনি যখন বিরোধী ছিলেন, অনেক সয়েছেন। এখন তো রাজ্যে বিরোধীরা নেচে বেড়াচ্ছে। দুধেভাতে আছে। কোনও মিছিল বা মিটিং আটকানো হয় না। কারণ গণতন্ত্রকে শ্রদ্ধা করেন।পাশাপাশি, বিজেপিকে কটাক্ষ করে তৃণমূল নেত্রীর দাবি, এতো অত্যাচার কোনওদিন দেখেননি, এতো অনাচার কখনও দেখেননি।বিজেপিকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি বকধার্মিক। কোনও ধর্মকেই ভালোবাসে না।
    বিশ্বনাথ মন্দির সংস্কার করতে গিয়ে কত মন্দির ধ্বংস করেছে। দিল্লিতে বস্তি উচ্ছেদের সময়ে কত মন্দির ধ্বংস করেছে।