
পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে কলকাতা সহ শহরতলিতে বৃষ্টি শুরু হয়েছে। মেঘলা আকাশে ঢেকেছে শহর কলকাতার আকাশ। সোমবার রাতেই প্রবল বৃষ্টি, সঙ্গে ঝড় আর বজ্রপাত দেখেছে দক্ষিণবঙ্গ।
মঙ্গলবার সকাল থেকেও আকাশের মুখ ভার। রোদের দেখা নেই বললেই চলে। সকালের আবহাওয়াই দিচ্ছে বৃষ্টির পূর্বাভাস। সেই সঙ্গে নামতে শুরু করেছে তাপমাত্রাও। মঙ্গলবার আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা বাংলা জুড়ে।
সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে কোথাও কোথাও। সকাল থেকেই বজ্রগর্ভ মেঘের আনাগোনা চলছে। দক্ষিণবঙ্গের ৭ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।শুধু বৃষ্টি নয়। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা বাতাস বইতে পারে জায়গায় জায়গায়। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে।








