গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National ৬০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, পতন নিফটি ফিফটিও

    ৬০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, পতন নিফটি ফিফটিও

    0
    13
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    বড় ধাক্কা ভারতের স্টক মার্কেটে। বৃহস্পতিবার শুরুতেই প্রায় সাড়ে ছ’শো পয়েন্ট পড়ল বিএসই সেনসেক্স।
    বড় ধাক্কা লেগেছে নিফটি ও ব্যাঙ্ক নিফটিতেও। সকাল সাড়ে ন’টার একটু পরে দেখা গিয়েছে, সেনসেক্স ৬৮০ পয়েন্ট পড়েছে। ১৬৩ পয়েন্ট পড়ে নিফটি ৫০ দাঁড়িয়েছে ২৪ হাজার ২২১ পয়েন্টের আশেপাশে। ব্যাঙ্ক নিফটি ৪০০ পয়েন্টেরও বেশি পড়েছে, দাঁড়িয়েছে ৫৬ হাজার ৬৮০ পয়েন্টের আশেপাশে। পতনের বাজারেও বেশ কিছু স্টকে সকাল থেকেই উত্থান দেখা গিয়েছে। তার মধ্যে রয়েছে ডাক্তার রেড্ডি লেবরোটরি ৫.২৪%, প্রায় ৩% বেড়েছে সিপলা,ওএনজিসি, আইআরএফসি, টাটা ক্যাপিটাল, সিমেন্স এনার্জি-র স্টকে উত্থান দেখা গিয়েছে। ধাক্কা লেগেছে টিভিএস মোটর, টেক মাহিন্দ্রা, এটার্নাল, অম্বুজা সিমেন্টের স্টকের দামে। ফের দাম বেড়েছে অপরিশোধিত তেলের। এই নিয়ে টানা চারদিন দাম বেড়েছে অপরিশোধিত তেলের।
    এ দিন ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম ছুঁয়েছে ১০৪ ডলার বিশ্ব বাজারে ধাক্কা। এশিয়ার সব মার্কেটে ধাক্কা দেখা গিয়েছে।