গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata কালবৈশাখীর দাপটে নামল তাপমাত্রা, কলকাতা সহ দক্ষিণে বৃষ্টি

    কালবৈশাখীর দাপটে নামল তাপমাত্রা, কলকাতা সহ দক্ষিণে বৃষ্টি

    0
    7
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    বুধবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলা বৃষ্টিতে ভিজেছে কলকাতা-সহ একাধিক জেলা। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ভারত থেকে উত্তর-পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা এবং একটি ঘূর্ণাবর্তের জোড়া প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে।
    এর ফলেই বৃষ্টি ও ঝড়ের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নদিয়া, দুই ২৪ পরগনা ও পূর্ব বর্ধমান জেলায় ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এছাড়া পূর্ব বর্ধমান ও উত্তর ২৪ পরগনার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১ থেকে ৫ মে অর্থাৎ আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দফায় দফায় ঝড়-বৃষ্টি চলবে। রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির দাপট জারি থাকবে।
    বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।