গ্রাম থেকে শহর
News & Much More

21 C
Kolkata
21 C
Kolkata
More
    Home South 24 Pgs ভাটপাড়ায় তৃণমূলকর্মীকে মার, গুলি চলার অভিযোগ

    ভাটপাড়ায় তৃণমূলকর্মীকে মার, গুলি চলার অভিযোগ

    0
    8
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ভোটের পরে উত্তপ্ত জেলাও। ভাটপাড়ায় তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।

    ঘটনাকে কেন্দ্র করে গুলি চালানোর অভিযোগও উঠেছে। আক্রান্ত তৃণমূল নেতার নাম তাপস দাস। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে তৃণমূল। বিষয়টি নিয়ে বুধবার রাতে উত্তেজনা ছড়িয়েছে ভাটপাড়ার ২১ নম্বর ওয়ার্ডে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশবাহিনী। জগদ্দলের বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যামের অভিযোগ এই ঘটনার সঙ্গে অজুন সিংয়ের ভাইপো এবং বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রয়েছে। বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হাওড়ার বালিও। বেলুড়ের সোহনলাল স্কুলের সামনে ইভিএম নিয়ে বেরনোর সময় দুই দলের মধ্যে বচসা ধস্তাধস্তি বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ ও বাহিনী।

    হাওড়ার ডোমজুড়েও বিজেপি কর্মী শেখ নাজিমুদ্দিনকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বাইকে করে এসে হামলা করা হয় বলে অভিযোগ।