
অভিনেতা সঞ্জয় দত্ত,ব্য়ক্তিগত জীবনে সুনীল দত্ত ও নার্গিসের সন্তান তিনি। ১৯৮১ সালে রকি সিনেমার হাত ধরে অভিনয় জগতে পা রাখেন সঞ্জুবাবা। প্রথম ছবিই হিট।
তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ১৩৫টিরও বেশি সিনেমায় অভিনয় করেছে সঞ্জয় দত্ত। তার একসময়ের চকোলেট বয় ইমেজ বহু তরুণীর হৃদয়ে ঝড় তুলেছিল। যে কারণে সঞ্জয়ের মহিলা ফ্যান ফলোয়ারের সংখ্যা ছিল হাজারো।সম্প্রতি উঠে এসেছে সঞ্জয় দত্তের এমনই এক মহিলা ফ্যানের কথা। যিনি সঞ্জুবাবার জন্য ঠিক কী করেছিলেন, জানলেও তার অন্য ফ্যানেরাও চমকে উঠবেন। ঘটনাটি ঘটিয়েছিলেন সঞ্জয় দত্তের একনিষ্ঠ ফ্যান নিশা পাতিল। সালটা ছিল ২০১৮। সে বছর পুলিশের কাছ থেকে একটি ফোন পান সঞ্জয়। জানতে পারেন, তার মহিলা ফ্যান নিশা নিজের মৃত্যুর আগে অভিনেতার নামে তার কোটি টাকার সম্পত্তি উইল করে গেছেন।নিশা পাতিলের মোট সম্পত্তির পরিমাণ ছিল ৭২ কোটি টাকা। এমনকি তিনি ব্যাঙ্কগুলোকেও চিঠি লিখে জানিয়েছিলেন, তার সকল সম্পত্তি সঞ্জয় দত্তকে দিয়ে দেওয়া হোক।এমন ঘটনা পুলিশের কাছ থেকে জানতে পেরে হতবাক হয়ে যান খোদ সঞ্জয় দত্তও। তবে অভিনেতা নিশাকে চিনতেন না। কোনোদিন তাদের দেখাও হয়নি। যে কারণে ফ্যানের এমন পাগলামো কর্মকাণ্ডে সায় দেননি তিনি। সঞ্জয় জানান, পুরো ঘটনায় তিনি অভিভূত।তবে নিশার সম্পত্তি ভোগ করতে চান না তিনি। অভিনেতা সঞ্জয় দত্ত বলেছিলেন, তিনি কোনো দাবি করবেন না। তিনি নিশাকে চিনতেন না এবং পুরো ঘটনা নিয়ে তিনি এতটাই অভিভূত যে এ বিষয়ে কথা বলাও কঠিন’ব্যাক্তিগত জীবনে সঞ্জয় দত্ত নিজেই ২৯৫ কোটি টাকার মালিক।
ছবি পিছু তিনি ৮-১৫ কোটি টাকা পারিশ্রমিক নেন বলে জানা যায়। তার মুম্বাই ও দুবাইতে বাড়ি ও গাড়ি সবই রয়েছে।পাশাপাশি একটি হুইস্কি ব্র্যান্ডের মালিক অভিনেতা সঞ্জয় দত্ত, আবার একটি ক্রিকেট দলেরও সহ-মালিক। রয়েছে আরও একাধিক ব্যবসা।









