গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National ফের সুপ্রিম কোর্টে চাকরিহারাদের একাংশ

    ফের সুপ্রিম কোর্টে চাকরিহারাদের একাংশ

    0
    72
    ছবি সৌজন্যে : গভর্মেন্ট অফ ইন্ডিয়া
    ওএমআর শিটের মিরর ইমেজের কপি প্রকাশের দাবিতে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন চাকরিহারাদের একাংশ। সর্বোচ্চ আদালতের অবসরকালীন বেঞ্চে আবেদন জানাবেন বলে তাঁরা জানিয়েছেন। ওএমআর শিটের মিরর ইমেজের কপি প্রকাশের দাবিতে মামলার সিদ্ধান্ত নিয়েছে চাকরিহারারা।
    অযোগ্য বলে চিহ্নিতদের বেছে অবিলম্বে বরখাস্ত করার দাবিতে পৃথক মামলা দায়েরের সিদ্ধান্ত। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সাংসদদের সঙ্গেও দেখা করার ইচ্ছাপ্রকাশ করেছেন চাকরিহারারা ।এর আগে শনিবার আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যর বাড়িতে যান চাকরিহারা শিক্ষকরা রবিবার অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে গিয়ে আইনি পরামর্শ চান তাঁরা।
    এরপরই সর্বোচ্চ আদালতে রিভিউ পিটিশন দাখিল করার সিদ্ধান্ত নিয়েছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। সোমবার সকালে ২ সদস্যের প্রতিনিধিদল দিল্লির উদ্দেশে রওনা দিয়েছে।