
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আয়োজিত আমেরিকা ও ইরানের সমঝোতার আলোচনা ভেস্তে গিয়েছিল একটি ফোনেই। এমনটাই দাবি করেছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি।
তিনি জানিয়েছেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে আলোচনা চলাকালীন হঠাৎই ফোন করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার পরেই দু’পক্ষের সমঝোতার সমস্ত পথ বন্ধ হয়ে যায়! কেন ফোন করেছিলেন নেতানিয়াহু? ঠিক কী বলেছিলেন তিনি ভান্সকে? সে সব অবশ্য খোলসা করেননি আরাঘচি। তিনি বলেছেন, বৈঠক চলাকালীন ভাইস প্রেসিডেন্ট ভান্সকে বেঞ্জামিন নেতানিয়াহুর ফোন আলোচনার লক্ষ্যকেই ঘুরিয়ে দিল। আমেরিকা-ইরানের সমঝোতার চেয়ে ইজরায়েলের স্বার্থ বেশি জরুরি হয়ে পড়ল। তিনি আরও বলেছেন, আমেরিকা যুদ্ধের মাধ্যমে যা পায়নি, তা সমঝোতার টেবিলে পাওয়ার চেষ্টা করছিল। তাই আলোচনা ব্যর্থ হয়েছে।
বৈঠক চলাকালীন ছয় থেকে ১২ বার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা হয়েছে জেডি ভান্সদের। ভান্স নিজেই সে কথা জানিয়েছেন।









