গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home International তিব্বতে ৪০ বার আফটারশক, ক্ষতিগ্রস্ত ৮ লাখ 

    তিব্বতে ৪০ বার আফটারশক, ক্ষতিগ্রস্ত ৮ লাখ 

    0
    178
    ছবি সৌজন্যে : এক্স
    নতুন বছরের শুরুতেই তিব্বতে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে। এরমধ্যেই ৭.১ মাত্রায় কম্পনের পর আরও ৪০ বার আফটারশকে কেঁপে উঠেছে তিব্বত। 
    তার মধ্যে ১৬টি কম্পনের মাত্রা ছিল ৩-এর বেশি। জানা গিয়েছে, শিগাতসের এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত আট লাখ মানুষ। ভূমিকম্পের উৎসস্থল তিব্বতের তিংরি প্রদেশে। এই অঞ্চলটিকে এভারেস্টের উত্তরের প্রবেশদ্বার হিসাবে দেখা হয়। ভূমিকম্পের পর বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যার সত্যতা যাচাই করেনি এস নিউজ। একটি ভিডিও তিব্বতের লাৎসে শহরের কাছে। ভিডিওয় দেখা যাচ্ছে, রাস্তার ধারে দোকান ভেঙে পড়েছে। ধ্বংসাবশেষ ছড়িয় ছিটিয়ে পড়ে রয়েছে রাস্তার উপর।ভূমিকম্পের উৎসস্থলের কাছাকাছি অঞ্চলে প্রচুর ভবন ভেঙে পড়েছে। চিনের সরকারি সংবাদ সংস্থা শিংহুয়া জানিয়েছে, সরকারি আধিকারিকেরা ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতির পরিমাপ জানার চেষ্টা করছেন। ক্ষতিগ্রস্ত শহরগুলির হতাহতের সংখ্যা জানার চেষ্টা চালাচ্ছে প্রশাসন।তিব্বতে ভূমিকম্পের উৎসস্থল থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে নেপালের রাজধানী কাঠমান্ডু। সেখানেও কম্পন অনুভূত হয়েছে। প্রাণভয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন কাঠমান্ডুর বাসিন্দারা। প্রভাব পড়েছে এভারেস্টের পাদদেশে অবস্থিত নেপালের সোলুখুম্বু জেলাতেও।
    তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ভুটানের রাজধানী থিম্পু এবং উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলে, বিশেষ করে বিহার, উত্তরবঙ্গ, সিকিমের মতো জায়গাগুলিতে কম্পন অনুভূত হয়েছে।