
এখন থেকে কোনও বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য বিল বকেয়া থাকলে রোগীর মৃতদেহ দু ঘণ্টার বেশি রাখা যাবে না। মন্ত্রিসভার সঙ্গে বৈঠক শেষে এমনই জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সাংবাদিক সম্মেলেন তিনি বলেছেন, মৃতদেহ আটকে রেখে পরিবারের ওপর চাপ সৃষ্টি করা অমানবিক।
হাসপাতালগুলিকে এখন এই কাজের অনুমতি কোনও অবস্থাতেই দেওয়া হবে না। তিনি আরও বলেন, এখন থেকে কোনও বেসরকারি হাসপাতাল নির্ধারিত সময়ের বেশি সময় ধরে মৃতদেহ রাখে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানিয়েছেন ২৪ ঘন্টার জন্য ১০৪ হেল্পলাইন নম্বর চালু করা হবে। কোনও হাসপাতাল সরকারের নিষেধ অমান্য করলে তাহলে ওইনম্বরে ফোন করে সেই বিষয়ে রিপোর্ট করা যাবে।









