গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Kolkata চিঠিতে ইয়োরস সিনসিয়ারলি-র বদলে বন্দে মাতরম লিখবেন রাজ্যপাল

    চিঠিতে ইয়োরস সিনসিয়ারলি-র বদলে বন্দে মাতরম লিখবেন রাজ্যপাল

    0
    44
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ইয়োরস সিনসিয়ারলি শব্দের পরিবর্তে স্বাক্ষরের শেষে বন্দে মাতরম লেখার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল। বুধবার লোকভবনের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
    জাতীয় গানের প্রতি শ্রদ্ধা সম্মানের পাশাপাশি দৈনন্দিন জীবনে এর চর্চা ও গ্রহণযোগ্যতা বাড়াতেই রাজ্যপাল বোসের এমন উদ্যোগ বলে জানানো হয়েছে। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত বন্দে মাতরম শুধু গান নয়, এটি জাতির আত্মা ও চেতনার প্রতীক।
    স্বাধীনতা আন্দোলনের সময় থেকে শুরু করে এই গান দেশপ্রেম, ঐক্য ও সাংস্কৃতিক গৌরবের বার্তা বহন করে চলেছে। এবছর বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় রচিত গানটি সার্ধশতবর্ষ পূর্ণ করেছে।