গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National ক্ষমতায় এলে ঝাড়খণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি : শাহ 

    ক্ষমতায় এলে ঝাড়খণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি : শাহ 

    0
    137

    ক্ষমতায় এলে জনজাতিদের বাদ রেখে ঝাড়খণ্ডে চালু হবে অভিন্ন দেওয়ানি বিধি। এমনটাই ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নভেম্বরেই ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে।

     

    তার আগে নির্বাচনী প্রচারে গিয়ে ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠনের ডাক দিয়েছেন অমিত শাহ। এক সভায় অমিত শাহ বলেছেন, সরকারে এলে ঝাড়খণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি চালু করবে বিজেপি। কিন্তু তিনি আশ্বাস দিচ্ছেন, জনজাতিদের এর আওতার বাইরে রাখা হবে। জেএমএম সরকার মিথ্যা প্রচার করছে যে, ইউসিসি এলে জনজাতিদের অধিকার ক্ষুণ্ণ হবে। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। কংগ্রেস বরাবরই অনগ্রসর শ্রেণীর স্বার্থের বিরুদ্ধে।অন্যদিকে, এনডিএ সরকার অনগ্রসর শ্রেণীকে সম্মান দিয়েছে।তাই আদিবাসী সম্প্রদায়ের দ্রৌপদী মুর্মু এখন দেশের রাষ্ট্রপতি। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, ক্ষমতায় এসেই ঝাড়খণ্ডে ৫ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিজেপি।

     

    পাশাপাশি ঝাড়খণ্ডে শিল্প ও খনির জন্য বাস্তুচ্যুত নাগরিকদের পুনর্বাসন নিশ্চিত করার জন্য একটি বাস্তুচ্যুতি কমিশন গঠন করা হবে।

    ছবি  সৌজন্যে :বিজেপি