গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata রাজ্যজুড়ে বিজেপির সিএএ ক্যাম্প

    রাজ্যজুড়ে বিজেপির সিএএ ক্যাম্প

    0
    113
    ছবি সৌজন্যে : নিজস্ব
    এসআইআর আবহে এবার বিভিন্ন দেশ থেকে আগত হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব প্রদানের ক্ষেত্রে সাহায্য-র জন্য সিএএ ক্যাম্প শুরু করেছে বঙ্গ বিজেপি।
    পশ্চিমবঙ্গের বহু জায়গায় বিজেপির তরফে ইতিমধ্যেই এই সিএএ সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। একইভাবে দক্ষিণ কলকাতা জেলা বিজেপি কার্যালয়ে এবার খোলা হয়েছে সিএএ ক্যাম্প। যেখানে প্রামাণ্য নথি সহকারে হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব প্রদানের বিষয়ে সাহায্য করা হবে বিজেপির তরফে।
    দলীয় সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই জেলা স্তরে নির্দেশ পৌঁছে গিয়েছে, প্রতিটি অঞ্চলে সিএএ ক্যাম্পের জন্য প্রস্তুতি শুরু করতে হবে। এমনকি বিভিন্ন অরাজনৈতিক সংগঠনকেও এই কাজে এগিয়ে আসার অনুরোধ জানানো হচ্ছে।