
বাংলাদেশের পরিস্থিতিতে হাতজোড় করে সব সম্প্রদায়কে শান্তি বজায় রাখার আবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রীদেরও মুখ খুলতে নিষেধ করেছেন।
তিনি বলেছেন যারা বিপদে পড়েয়েছে তাঁরা ভাই-বোন। ভারত সরকার বাংলাদেশ সরকার দেখে রাখবে। এই পরিস্থিতিতে এমন কোনও মন্তব্য কেউ না করে যাতে হিংসা ছড়াতে পারে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সবাই উদ্বিগ্ন, কিন্তু সেটা নিয়ে এমন কিছু যাতে পোস্ট না করা হয় যাতে বাংলা তথা ভারতের শান্তি নষ্ট হয়। বিজেপি নেতাদেরও সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। দুই দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখাই এখন মূল লক্ষ্য হওয়া উচিত। পড়শি রাজ্য, দেশে যাই হোক না কেন তা পাশের রাজ্য বা দেশের ওপরে পড়ে। সেক্ষেত্রে সবাইকে শান্ত থাকতে বলেছেন।









