
বড়দিনের ছুটি বাতিল নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অ্যালেন পার্কে ক্রিসমাস ফেস্টিভ্যালের সূচনায় গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, আগে বড়দিন জাতীয় ছুটি হিসাবে গণ্য করত।
বর্তমান বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার তা বাতিল করেছেন। মুখ্যমন্ত্রীর কথায়, পশ্চিমবঙ্গ সরকার কখনও বড়দিনের ছুটি বাতিল করেনি। রাজ্য সরকার সবসময় ছুটি দিয়েছে। কারণ, ওই দিন সকলেই চায় পরিবারের সঙ্গে সময় কাটাতে। পরিবারের লোকেদের সঙ্গে বেরোতে। মুখ্যমন্ত্রীর কথায়, তৃণমূল কংগ্রেস সরকার সব সম্প্রদায়ের উৎসব পছন্দ করে। তিনি চান চার্চে যাক, প্রার্থনার করুক। তিনিও ২৪ ডিসেম্বর মধ্যরাতে প্রার্থনার যোগ দেন এবং নিজেকে ভাগ্যবতী মনে করেন।রাজ্যের পালাবদলের পরেই পার্কস্ট্রিটের অ্যালেন পার্কে প্রতিবছর এই ক্রিসমাস উত্সব আয়োজন করে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বলেন, তিনি এই অনুষ্ঠানটি শুরু করেছিলেন। এটা সাধারণ মানুষেরই কৃতিত্ব। সব জেলায় এখন ক্রিসমাস উদযাপন হচ্ছে। এদিকে হাঁটতে হাঁটতেই ক্রিসমাসের নতুন গানের সৃষ্টি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানান, হাঁটতে হাঁটতে গান করে দিয়েছেন। শ্রীরাধা-কে দিয়ে একদিনের মধ্য়ে সুর করানো হয়েছে।
ইন্দ্রনীল সেন বলেছেন, ৩৬ ঘণ্টা আগে ফোন করে মমতা বন্দ্যোপাধ্য়ায় জানালেন, সকাল পর্যন্ত তিনি বলছিলেন নানা সংশোধনের কথা। তবে তারপরই গান সৃষ্টি করে ফেলেছেন।








