গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata সংক্রমিতদের সংস্পর্শে আরেক ডাক্তার-নার্স, আইডিতে পর্যবেক্ষণ

    সংক্রমিতদের সংস্পর্শে আরেক ডাক্তার-নার্স, আইডিতে পর্যবেক্ষণ

    0
    66
    ছবি সৌজন্যে : নিজস্ব
    নিপা ভাইরাসে আক্রান্তদের সংস্পর্শে আসা দু’জনকে ভর্তি করা হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে। এদের মধ্যে একজন নার্স, অন্যজন চিকিৎসক।
    ২ জনকেই বেলেঘাটা আইডিতে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁদের নমুনা সংগ্রহ করে কল্যাণী এইমসে পাঠানো হয়েছে। নিপা আক্রান্ত কাটোয়া এবং ময়নার দুই নার্সই বারাসতের বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে। তাঁদের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। একজন কোমায়, অন্যজন ভেন্টিলেশনে রয়েছেন। জানা গিয়েছে কাটোয়ার নার্স থেকেই অন্যজন সংক্রমিত হয়েছেন। কাটোয়ার সংক্রমিত নার্সের সঙ্গে ২ দিন বারাসত হাসপাতালে নাইট ডিউটি করে আক্রান্ত হয়েছেন ময়নার নার্স। এমনটাই মনে করা হচ্ছে। জানা গিয়েছে কাটোয়ার বাসিন্দা ওই নার্স নদিয়ার কালীগঞ্জে পারিবাবিরক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখান থেকেই সংক্রমিত হয়েছেন বলে মনে করা হচ্ছে। তার সংস্পর্শে আসা এরকম ৪৫ জনের নমুনা কল্যাণী এইমসে পাঠিয়েছে নদিয়ার সিএমওএইচ।
    কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সহায়তায় আক্রান্তদের জন্য দাদরা ও নগর হাভেলি থেকে আনা হয়েছে বিশেষ অ্যান্টি ভাইরাল ইঞ্জেকশন। এছাড়া আপৎকালীন পরিস্থিতিতে বেলেঘাটা আইডি-কে প্রস্তুত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।