গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International বাংলাদেশে ডিপ স্টেটের ভূমিকা ছিল না : ট্রাম্প

    বাংলাদেশে ডিপ স্টেটের ভূমিকা ছিল না : ট্রাম্প

    0
    106
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    বাংলাদেশের সরকার পরিবর্তনে মার্কিন ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের আগে আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে ট্রাম্প এ কথা জানিয়েছেন।

    প্রশ্নোত্তর পর্বে সেখানে উপস্থিত ভারতীয় একজন সাংবাদিক প্রেসিডেন্ট ট্রাম্পকে বাংলাদেশ ইস্যু নিয়ে প্রশ্ন করেন। তিনি বলেন,প্রেসিডেন্ট ট্রাম্প, বাংলাদেশ ইস্যুতে আপনি কী বলতে চান? কারণ, আমরা দেখেছি বাইডেন প্রশাসনের সময় মার্কিন ডিপ স্টেট ,রাজনৈতিক পট পরিবর্তন,বাংলাদেশে সরকার পরিবর্তনের সঙ্গে জড়িত ছিল। তখন মুহাম্মদ ইউনূস জুনিয়র সরোসের অর্থাৎ জর্জ সোরোসের ছেলের সঙ্গে দেখাও করেছিলেন। তো বাংলাদেশ সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি এবং বাংলাদেশে ডিপ স্টেটের ভূমিকা কী?এমন প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন,এখানে ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। এটা এমন কিছু, যা নিয়ে দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাজ করছেন এবং ভারত শত শত বছর ধরে কাজ করে আসছে, আমি যতটুকু জানি। সত্যি বলতে, আমি এটি সম্পর্কে পড়ছি কিন্তু আমি বিষয়টি প্রধানমন্ত্রী মোদির ওপর ছেড়ে দেব।

    উল্লেখ্য,ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরে আসার পরে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ট্রাম্প দেখা করেছেন। দুই নেতা হোয়াইট হাউসে দ্বিপাক্ষিক আলোচনা করছেন। আলোচনার মূল বিষয় ছিল বাণিজ্য, শুল্ক এবং অভিবাসন।