গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home West Burdwan দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভায় আমন্ত্রণ দিলীপ ঘোষ-কে 

    দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভায় আমন্ত্রণ দিলীপ ঘোষ-কে 

    0
    306
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    দিল্লি থেকে ফেরার পর, দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় আমন্ত্রণ পেয়েছেন দিলীপ ঘোষ। বৃহস্পতিবার দুর্গাপুরে পৌঁছচ্ছেন বিজেপি নেতা।
    শুক্রবার প্রধানমন্ত্রীর সভামঞ্চে থাকার কথা দিলীপ ঘোষের। ২৯ মে রাজ্যে এসে আলিপুরদুয়ারে সভা করেছেন প্রধানমন্ত্রী। সেখানে ডাক পাননি দিলীপ ঘোষ। এমনকী, ৩ জুলাই দলের নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের অনুষ্ঠানেও দেখা যায়নি দিলীপ ঘোষকে। এরপর শমীক ভট্টাচার্যর সঙ্গে বৈঠক হয় বিজেপি নেতার। এরপরই দিল্লিতে যান দিলীপ ঘোষ। ফিরে এসেই এবার প্রধানমন্ত্রীর দুর্গাপুরের সভায় আমন্ত্রণ পেয়েছেন বিজেপি নেতা। যদিও দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, এখনও দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়নি। এদিকে ১৭ তারিখ দুর্গাপুরের উদ্দেশে রওনা দেবেন বিজেপির এই বর্ষীয়ান নেতা।
    তবে দুর্গাপুরে দিলীপ গেলেও, মঞ্চে থাকবেন কিনা, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।