গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National দিল্লির করোল উল্টে গেল ডবল ডেকার বাস! মৃত ২

    দিল্লির করোল উল্টে গেল ডবল ডেকার বাস! মৃত ২

    0
    29
    ছবি সৌজন্যে : এক্স
    দিল্লির করোল বাগের কাছে একটি ডবল ডেকার বাস উল্টে দুই যাত্রীর মৃত্যু হয়েছে। আহত আরও অনেকে। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
    মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে হনুমান মন্দিরের কাছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বাসটিতে ২৫ জন যাত্রী ছিলেন। রাজস্থানের জয়পুর থেকে তাঁরা তিন দিন আগে দিল্লি এসেছিলেন। মঙ্গলবার রাতে আবার জয়পুরের উদ্দেশে রওনা হন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাইওয়ে ধরে দ্রুতগতিতে ছুটছিল বাসটি। আচমকাই চালক নিয়ন্ত্রণ হারান।
    বাসটি পাল্টি খেয়ে যায়। গুরুতর জখম হন বাসের দুই যাত্রী। পরে উদ্ধার করে হাসপাতালে গিয়ে গেলে চিকিৎসার সময় মৃত্যু হয় তাঁদের। বাকি আহতদের চিকিৎসা চলছে বলে পুলিশ সূত্রে খবর।