গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International সৌদির তেল শোধনাগারে ড্রোন ইরানের, পাল্টা ইজরায়েল

    সৌদির তেল শোধনাগারে ড্রোন ইরানের, পাল্টা ইজরায়েল

    0
    25
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    মধ্য ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হানা দিয়েছে ইরান। হামলা রুখতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় করেছে ইজরায়েলের সামরিক বাহিনী। এদিকে, ইরানে উৎসবের দিনই তেহরানে হামলা চালিয়েছে ইজরায়েল।
    শুক্রবার সকাল থেকে পারসিক নববর্ষ নওরুজে মেতে উঠেছেন ইরানের বাসিন্দারা। তার মধ্যেই সে দেশের রাজধানী তেহরানে আকাশপথে হামলা চালিয়েছে ইজরায়েল। তেহরানে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে।
    সৌদি আরবেও ড্রোন হামলা চালিয়েছে ইরান। তবে ইরানের বেশ কয়েকটি ড্রোনকে গুলি করে নামিয়েছে রিয়াধ। অন্যদিকে, ফের কুয়েতের তেল শোধনাগার লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। কুয়েতের রাষ্ট্রায়ত্ত তেল উত্তোলক সংস্থা কেপিসি জানিয়েছে, তাদের মিনা আল-আহমদি শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এর জেরে শোধনাগারের কয়েকটি ইউনিটে আগুন ধরে যায়। যদিও এই হামলায় আপাতত কেউ হতাহত হননি।