
বিহারে ভোটার তালিকা সংশোধন শুরু হওয়ার পরে অগাস্ট মাস থেকে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা-র কাজ শুরু হওয়ার সম্ভাবনা। নির্বাচন কমিশন একটি সূত্র এমনটাই জানাচ্ছে।
পশ্চিমবঙ্গে শেষ বার ২০০২ সালের ১ জানুয়ারি ভোটার তালিকার এসআইআর হয়েছিল। ২৩ বছর পরে আবার চলতি বছরের অগাস্ট থেকে তা হতে চলেছে বলে কমিশনের ওই সূত্র জানাচ্ছে। ভোটার তালিকা সংশোধনের বিষয়ে নয়া পদ্ধতি পালনের জন্য প্রতিটি রাজ্যকে ইতিমধ্যে নির্দেশিকাও পাঠানো হয়েছে কমিশনের তরফে।
কমিশন সূত্রে খবর, বিহারের মতো ভোটার তালিকায় নাম নথিভুক্ত বা নথি যাচাইয়ের ক্ষেত্রে একই পদ্ধতি মানা হবে পশ্চিমবঙ্গে। আগামী বছরের এপ্রিল-মে মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হওয়ার কথা।






