গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk পরীমনিকাণ্ডে চাকরি হারাচ্ছেন ঢাকার গোয়েন্দাকর্তা 

    পরীমনিকাণ্ডে চাকরি হারাচ্ছেন ঢাকার গোয়েন্দাকর্তা 

    0
    119
    Detective from Dhaka is losing his job in Parimani case
    Detective from Dhaka is losing his job in Parimani case

    বাংলাদেশের নায়িকা পরীমনির সঙ্গে সম্পর্কের জেরে চাকরি হারাচ্ছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার গোলাম সাকলায়েন।

    পরীকাণ্ডে বিতর্ক শুরু হওয়ার পর বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে সাকলায়েনকে। এদিকে,চাকরি হারাতে বসতে যাওয়ার বিষয়টি প্রকাশ্যে আসার পরই এবার গোলাম সাকলায়েনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন আইনজীবী এবং মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল।সোশ্যাল মিডিয়া ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে পিয়া জান্নাতুল লিখেছেন,গোলাম সাকলায়েন,প্রতারণামূলক এবং জোর করে সিআরপিসির ১৬৪ ধারায় এক অভিযুক্তের সম্মতি নেয়ার চেষ্টা করেছিলেন।উল্লেখ্য,২০২১ সালের ১৩ জুন উত্তরা বোট ক্লাবে ধর্ষণচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির ইউ মাহমুদের বিরুদ্ধে মামলা করেন বাংলাদেশের নায়িকা পরীমনি।পরে ঢাকার উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ।ওই মামলার তদন্তের তদারক কর্তা ছিলেন গোলাম সাকলায়েন।এই বিষয়ে কিছু অভিযোগ পাওয়ার পর পরীমনির সঙ্গে এডিসি গোলাম মোহাম্মদ সাকলায়েনের সম্পর্ক নিয়ে শুরু হয় তদন্ত।পরীমনি-সাকলায়েন কাণ্ডে বিভাগীয় তদন্তে বেরিয়ে আসে, নায়িকার সঙ্গে প্রায়ই রাতে বিভিন্ন স্থানে দেখা যেত এডিসি সাকলায়েনকে।রাত গভীর হলে গাড়ি নিয়ে বের হতেন তারা। মাঝেমধ্যে পরীমনির বাড়িতেও যেতেন সাকলায়েন।এমনকি পরীমনি সাকলায়েনের বাড়িতে তার স্ত্রী না থাকা অবস্থায় গিয়ে প্রায় ১৭ ঘণ্টা সময় কাটান।এরপর জনসমক্ষে আসে তাদের একান্ত ঘনিষ্ঠ দৃশ্য।এবার সেই ঘটনার তদন্তে চাকরি হারাতে বসেছেন অতিরিক্ত উপকমিশনার গোলাম সাকলায়েন।