
এতদিন যে নদীতে মাছ পাওয়া যেত, এখন সেই নদী থেকেই উঠে আসছে বন্দুকের কার্তুজ। তাও আবার একটা-দুটো নয়, একেবারে ৪০ থেকে ৫০ রাউন্ড।
উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের খবরগাও এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার বিকেলে স্থানীয় কয়েকজন শিশু দোলঞ্চা নদীতে স্নান করতে নেমেছিল। স্নান করতে নামার পরেই সেই কার্তুজগুলো শিশুদের পায়ে ঠেকে। এরপর তারা সেই কার্তুজগুলো নিয়ে জল থেকে উঠে আসে। খবর দেওয়া হয় স্থানীয় ইসলামপুর থানায়। ইসলামপুরের পুলিশ সুপার জবি থমাস বলেন, ঘটনার খবর পেয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। কার্তুজগুলো উদ্ধার করা হচ্ছে।
ইসলামপুরের খবরগাও এলাকার পাশেই রয়েছে ভারত-বাংলাদেশ সীমান্ত। গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।









