গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home North Dinajpur ভোট বিধি উড়িয়ে বেনামি কার্ড বিলি, পাল্টা তোপ মমতার

    ভোট বিধি উড়িয়ে বেনামি কার্ড বিলি, পাল্টা তোপ মমতার

    0
    28
    ছবি সৌজন্যে :ফেসবুক
    নির্বাচনী বিধি উড়িয়ে বেনামি কার্ড বিলি করা হচ্ছে। বিজেপির মাতৃশক্তি কার্ড নিয়ে ইসলামপুরের সভায় পাল্টা আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
    তিনি অভিযোগ করেছেন নির্বাচনের সময় কার্ড বিলি করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছেন তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে। মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করে বলেছেন যারা নির্বাচনের সময় কার্ড বিলি করছেন, মানুষকে বিভ্রান্ত করছেন। তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নিক নির্বাচন কমিশন। প্রশ্ন তুলেছেন নির্বাচনের সময় কি করে কার্ড বিলি করতে পারে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ দিল্লি থেকে টাকার হুন্ডি নিয়ে ভোটপ্রচারে আসছেন বিজেপি নেতৃত্ব।
    তাঁর কথায় বিজেপি কী করছে, পুরো কেন্দ্রীয় সরকারকে এখানে নিয়ে আসছে। তিনি বলেছেন তাঁর লড়াই শুধু বিজেপির সঙ্গে নয়, আইনকানুন ছাড়া সব ক্ষমতার বিরুদ্ধে।