
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস যাই বলুন না কেন, জাতীয় নির্বাচনে শেখ হাসিনার দল অংশগ্রহণ করতে পারবে না।
একথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, যখন কোনও দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়, তখন তা স্থায়ী নাকি অস্থায়ী হবে তা নিয়ে প্রশ্ন থাকে। কিন্তু যেহেতু দল হিসাবে আওয়ামী লিগকে বিচারের আনা হচ্ছে। সেহেতু নির্বাচনের আগে বা পরে তাদের ফেরার সম্ভাবনা নেই। তিনি আরও বলেছেন, অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে অনেক সংস্কার করা হয়েছে। সংস্কার করার কাজ এখনও চলছে। ঐকমত্য পরিষদ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে তার সঙ্গে সংবিধানের পরিবর্তন জড়িত। তাই সেখানে রাজনৈতিক দলগুলোর সহমত ছাড়া কাজ করা যাবে না।
কিন্তু সাধারণ সংস্কারগুলো করা হয়েছে এবং তা চলছে, দাবি করেছেন আসিফ নজরুল।








