
বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের অভিঘাত এবার ব্রিটেনে। ছাত্রহত্যার প্রতিবাদে কয়েক হাজার বাংলাদেশের নাগরিক লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে জমায়েত হয়ে বিক্ষোভ দেখিয়েছেন।
পরে তাঁরা বিক্ষোভ মিছিল নিয়ে ব্রিটেনের পার্লামেন্ট ভবন পর্যন্তও যান। ঢাকা-সহ বিভিন্ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশ্বের নানা দেশে প্রবাসী বাংলাদেশিরা চরম উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ইন্টারনেট পরিষেবায় নিয়ন্ত্রণ জারি করার নিয়মিত খবরও পাচ্ছেন না তাঁরা। ফলে উৎকণ্ঠা আরও বাড়ছে। ব্রিটেন-সহ বিভিন্ন দেশের বড় বড় শহরে প্রতিবাদ-বিক্ষোভ করছেন বাংলাদেশের অভিবাসীরা। বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলির প্রতিবাদ জানানো হচ্ছে ধারাবাহিক ভাবে।









