গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Newsdesk ৩১ মে পর্যন্ত দিল্লি-সহ উত্তর পূর্ব ভারতে তাপপ্রবাহ

    ৩১ মে পর্যন্ত দিল্লি-সহ উত্তর পূর্ব ভারতে তাপপ্রবাহ

    0
    246
    Heat wave in North East India including Delhi till May 31 1
    Heat wave in North East India including Delhi till May 31 1
    ৩১ মে পর্যন্ত দিল্লি-সহ উত্তর পূর্ব ভারতে তাপপ্রবাহ চলবে।এমনটাই জানিয়েছে মৌসুম ভবন। আবহাওয়া দফতর জানিয়েছে, পঞ্জাব, হরিয়ানা-চণ্ডীগড়-দিল্লি, পশ্চিম উত্তর প্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং ওডিশার বিভিন্ন অংশে ৩১ মে পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি বিরাজ করবে।
    এবার গরম কিছুটা কমতে পারে জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশে।এদিকে কেন্দ্রীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃহস্পতিবার দিল্লির তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে।তাপপ্রবাহের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।তবে দিল্লির কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে।বুধবার দিল্লির মুঙ্গেশপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৫২.৯ ডিগ্রি। এরপরেই তৎপর হয়েছে মৌসম ভবন। ওই আবহাওয়া কেন্দ্রের তাপমাত্রামাপক সেন্সর ঠিক মতো কাজ করছে কিনা, তা খতিয়ে দেখছে মৌসম ভবন। ভূবিজ্ঞান মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, এখনই আনুষ্ঠানিক ভাবে কিছুই বলা যাচ্ছে না। তবে, দিল্লির তাপমাত্রা ৫২.৯ ডিগ্রি হওয়া কিছুটা অস্বাভাবিক। মৌসম ভবনের আধিকারিকদের এই বিষয়ে খতিয়ে দেখতে বলা হয়েছে।