
মহাত্মা গান্ধী সম্পর্কে জানতে শুধুমাত্র সম্পূর্ণ রাষ্ট্রবিজ্ঞানের একজন পড়ুয়াকে সিনেমা দেখতে হবে।এভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেছেন, আশির দশকে রিচার্ড অ্যাটেনবরোর গান্ধী সিনেমা আসার আগে পর্যন্ত মহাত্মা গান্ধীর কার্যকলাপ সম্পর্কে বিশ্ববাসী অবহিত ছিলেন না তিনি। এরপরই পাল্টা জবাবে রাহুল গান্ধী বলেছেন, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রকেই সিনেমা দেখে মহাত্মা গান্ধীকে চিনতে হয়।অন্যদিকে কংগ্রেস নেতা জয়রাম রমেশের মন্তব্য, মহাত্মা গান্ধীর উত্তরাধিকারকে কেউ যদি আঘাত করে থাকেন, তবে তিনি বিদায়ী প্রধানমন্ত্রী। তাঁর সরকারই বারাণসী, দিল্লি এবং আমদাবাদে গান্ধীবাদী প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করেছে।তৃণমূল কংগ্রেসের দলীয় এক্স হ্যান্ডলে একটি পোস্টে প্রধানমন্ত্রীকে ট্যাগ করে লেখা হয়েছে, মহাত্মা গান্ধীকে কেউ চেনে না, এমন মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক।









