গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Hooghly বলাগড়ে পথদুর্ঘটনায় মৃত ২

    বলাগড়ে পথদুর্ঘটনায় মৃত ২

    0
    191
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বলাগড়ের ইনচুরায় ঝাপান দেখতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের। আশঙ্কাজনক অবস্থা আরও তিনজনের। পুলিশ সূত্রে খবর, মৃত দুই যুবক রাজু মুর্মু ও শুভজিৎ মণ্ডল।

    স্থানীয় সূত্রে জানা গেছে, বলাগড়ের ইনচুরায় ঝপান হয় প্রতিবছর এই সময়। বহু মানুষ সেখানে ঝাপানের মেলা দেখতে যায়। মঙ্গলবার পোলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের মালতপাড়া ও আগ্রাপার গ্রাম থেকে তিন যুবক ইনচুড়ায় যায় ঝাপান দেখতে।রাত নটা নাগাদ তারা বাড়ি ফিরছিল। মগড়া থানার ফতেপুর আড্ডামোরে বিপরীত দিক থেকে আসা একটি বাইকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।বিপরীত দিকের বাইকে পান্ডুয়ার দুই যুবক ছিলেন। তারাও ইনচুরা যাচ্ছিলেন।

    দূর্ঘটনায় পোলবার দুই যুবক রাজু মূর্মু ও শুভজিৎ মণ্ডলের মৃত্যু হয়। গুরুতর আহত হন মঙ্গল টুডু। পান্ডুয়ার দুই যুবকও গুরুতর জখম হন।তাদের চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়।