
মহালয়ার দিন একসঙ্গে স্বামী ও স্ত্রী হার্ট অ্যাটাকে মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মালদায়। জানা গিয়েছে, হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন বছর ৭২-র স্বামী উমাশঙ্কর পাল।
দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় মৌলপুর গ্রামীণ উপস্বাস্থ্য কেন্দ্রে, কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়েই শোকে অসুস্থ হয়েই মৃত্যু হয় বছর ৫৪-র স্ত্রী জয়ন্তী পালের। উমাশঙ্কর পেশায় ছিলেন স্টেশনের চায়ের দোকানদার, আর জয়ন্তী ছিলেন গৃহবধূ। একদিনে পরপর স্বামী-স্ত্রীর মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
ছেলে বাপ্পা পাল এবং তাঁর স্ত্রীসহ আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েছেন। প্রতিবেশীদের কথায়—আজীবন একসাথে থাকা এই দম্পতি মৃত্যুতেও যেন আলাদা হতে চাননি।









