গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home South 24 Pgs কার্তুজ-সহ এয়ারপোর্টে আটক তৃণমূল কাউন্সিলর

    কার্তুজ-সহ এয়ারপোর্টে আটক তৃণমূল কাউন্সিলর

    0
    172
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    এবার কার্তুজ সহ বিমানবন্দর থেকে আটক করা হয়েছে খোদ তৃণমূল কাউন্সিলরকে। রবিবার কলকাতা বিমানবন্দর থেকে আটক করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনার পুজালি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ আমিরুল ইসলামকে।
    এদিন তিনি ইন্ডিগোর একটি মুম্বইগামী বিমানে চাপতেই বিমানবন্দরে গিয়েছিলেন। নিয়মমাফিক ব্যাগ স্ক্যান হওয়ার সময় ওই নেতার ব্যাগে ধাতব বস্তু দেখতে পাওয়া যায়। এরপরই ওই কাউন্সিলরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এরপর ব্যাগ চেক করে একে একে উদ্ধার করা হয় ৬ রাউন্ড ৭.৬৫ কার্তুজ ও ম্যাগাজিন। ওই আগ্নেয়াস্ত্রের সরঞ্জামের কোনও বৈধ নথি দেখাতে পারেননি কাউন্সিলর।
    তাই তাঁকে আটক করা হয়েছে। পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে তাঁকে। পুলিশ তদন্ত শুরু করেছে।