
যাদবপুরে ইফতারকে ঘিরে এবার বিতর্ক রাজ্য রাজনীতিতে। সেখানে বাম ও তৃণমূলের অজৈব জোট ইসলামিকরণে মদত দিচ্ছে বলে এবার সরাসরি অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
এক এক্স পোস্টের বার্তায় তিনি এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছেন যেখানে কলকাতা শহরেই, দক্ষিণ কলকাতাতেই সরকারি কলেজে জয়েন্ট সিপির মর্যাদার পুলিশ অফিসারকে দিয়ে সরস্বতী পুজোর ব্যবস্থা করতে হয়। সেখানে কি করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতন একটি শিক্ষা প্রতিষ্ঠানে ইফতারের আয়োজন করা হয়। যদিও খবর গত কয়েকবছর ধরেই ইফতারের অনুষ্ঠান হয়ে আসছে। কিন্তু শুভেন্দু অধিকারীরা বলছেন, এই বছরেই দেখা গেছে কলকাতা সহ রাজ্যের জায়গায় পুলিশ প্রহরায় এবং জনতার দাবিতে শেষ পর্যন্ত সরস্বতী পুজো হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে।
তারপরেই সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীদের বক্তব্য, বিজয়ার পর একইভাবে সময়, নির্ঘন্ট মেনে মন্ত্রচারণ করে বিজয়ার শুভেচ্ছা বিনিময় হবে তো।









