
কলকাতা পুরসভার ইফতার পার্টিতে যোগ সম্প্রীতির বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফুরফুরা শরিফের পর মঙ্গলবারও ইফতার পার্টিতে মুখ্যমন্ত্রীর পাশে দেখা গিয়েছে পীরজাদাদের পাশে।
কলকাতা পুরসভার ইফতার পার্টিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক পাশে ছিলেন ফিরহাদ হাকিম। আর অন্যপাশে গিয়েছে নওশাদ সিদ্দিকির তুতোভাই কাসেম সিদ্দিকি এবং নাজিমুদ্দিন হোসেন। পুরো অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে কাসেম এবং নাজিমুদ্দিনকে। কাসেম ফুরফরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকি তুতো ভাই। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিরও ভাই। এই কাসেমই নওশাদ সিদ্দিকির গ্রেফতারের পর মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছিলেন। যদিও সোমবার ফুরফুরায় মুখ্যমন্ত্রীর ইফতার পার্টি শেষ হওয়ার আগেই সেখান থেকে বেরিয়ে গিয়েছিলেন ত্বহা সিদ্দিকি।
এমনকি নাম না করে কাসেমকে বিঁধেছিলেন। এর ২৪ ঘণ্টার মধ্যে ফের পার্ক সার্কাসে ফিরহাদ হাকিমের ইফতার পার্টিতে সারাক্ষণই মুখ্যমন্ত্রীর পাশে দেখা গিয়েছে কাসেমকে।









