গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International ভারতই প্রথম, জয়শঙ্করের সঙ্গে প্রথম বৈঠক আমেরিকার

    ভারতই প্রথম, জয়শঙ্করের সঙ্গে প্রথম বৈঠক আমেরিকার

    0
    1167
    ছবি সৌজন্যে : এক্স
    অন্য কেউ নয়, এশিয়ার ভরকেন্দ্র আসলে ভারত। আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট পদে বসার পর কার্যত তেমনই ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নতুন মার্কিন সরকারের প্রথম কূটনৈতিক বৈঠকও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে করেছেন মার্কিন বিদেশ সচিব মারো রুবিও ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজ।
    জানা গিয়েছে, রুদ্ধদ্বার বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজ ও ভারতের রাষ্ট্রদূত বিনয় কুয়াত্রা। সূত্রের খবর, এই বৈঠকে দুই দেশের কূটনৈতিক একাধিক ইস্যুর সঙ্গে ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনা আগ্রাসন রুখতে ভারতের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করার বার্তা দেওয়া হয়েছে। বৈঠক শেষে এক্স হ্যান্ডেলে এস জয়শঙ্কর বলেছেন, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার পর মারো রুবিওর সঙ্গে প্রথম দ্বিপাক্ষিক বৈঠক সম্পন্ন হল।
    ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্ক ও একাধিক আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা হয়েছে তাদের। এই বৈঠকের ঠিক পর অস্ট্রেলিয়া, ভারত, জাপান ও আমেরিকা এই চার দেশ নিয়ে গঠিত কোয়াডের বৈঠকে যোগ দেন বিদেশমন্ত্রী।