
সৌদি আরবের প্রিন্স সুলতান বায়ুসেনাঘাঁটিতে পর পর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মার্কিন প্রশাসনের দুই কর্তার মন্তব্যকে উদ্ধৃত করে জানিয়েছে, হামলায় মার্কিন বায়ুসেনার পাঁচটি বিমান ধ্বংস হয়েছে।
এই বিমানগুলি যুদ্ধবিমানকে মাঝ-আকাশে জ্বালানি ভরার কাজে ব্যবহৃত হয়। সে রকমই পাঁচটি বিমানকে ধ্বংস করা হয়েছে বলে ইরানের দাবি। তবে এই হামলায় কেউ হতাহত হননি। এই হামলার আগেই ইরাকে মার্কিন সেনার কেসি-১৩৫ বিমান ইরাকের আকাশে ভেঙে পড়ে। মার্কিন সেনা সূত্রে দাবি করা হয়েছে, সেই ঘটনায় ছয় ক্রু সদস্যের মৃত্যু হয়েছে। পশ্চিম ইরাকের আকাশে ভেঙে পড়ে আমেরিকার সেই সামরিক বিমানটি। তার পরই ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী দ্য ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক মার্কিন বিমানটিকে গুলি করে নামানো হয়েছে বলে দাবি করে বিবৃতি জারি করে।
যদিও তাদের বিবৃতি জারির কয়েক ঘণ্টার মধ্যেই আমেরিকার সেন্ট্রাল কমান্ড পাল্টা দাবি করে, বিমানটিকে কেউ গুলি করে নামায়নি। বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে।









