গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home International ভারত নয় শ্রীলংকায় খেলতে চায় বাংলাদেশ

    ভারত নয় শ্রীলংকায় খেলতে চায় বাংলাদেশ

    0
    78
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    মুস্তাফিজুর রহমানের ইস্যুতে ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ,বিসিবি। এই সিদ্ধান্তের পর আইসিসি বাংলাদেশকে নিরাপত্তা দেওয়ার বিষয়ে আশ্বস্ত করলেও বিসিবি নিজেদের সিদ্ধান্তে অনড়।

    দেশের মর্যাদার বিনিময়ে ভারতে বিশ্বকাপ খেলতে যেতে চায় না বাংলাদেশ। বিসিবির সঙ্গে মিটিং শেষে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।উপদেষ্টা বলেছেন, দেশের মর্যাদার বিনিময়ে বিশ্বকাপ ক্রিকেট খেলতে যাবেন না। আইসিসি থেকে চিঠি পেয়েছেন তা থেকে বুঝেছেন যে ভারতে বাংলাদেশের ক্রিকেটারদের প্রচণ্ড নিরাপত্তা ইস্যু সৃষ্টি হয়েছে, সেটা তারা অনুধাবন করতে পারেনি। এটা শুধু নিরাপত্তা ইস্যু নয়, এটা জাতীয় অবমাননা ইস্যু। যা-ই হোক বাংলাদেশ এখানে নিরাপত্তা ইস্যুটাকেই মুখ্য হিসেবে দেখছে।বাংলাদেশের ক্রিকেটারদের মর্যাদার প্রশ্নে আপস করবেন না বলে জানিয়েছেন আসিফ নজরুল। একইসঙ্গে তিনি বলেছেন, তাঁরা ক্রিকেট খেলতে চান, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে চায়, তবে সেটা অন্য আয়োজক তথা শ্রীলঙ্কায় খেলতে চায়।এরপরেই নিরাপত্তা-শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ, এ বিষয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি।

    তার জবাবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিবিকে আশ্বস্ত করেছে, ভারতে বাংলাদেশকে সব রকম নিরাপত্তা দিতে ব্যবস্থা নেবে আইসিসি। মিটিং শেষে বিসিবি জানিয়েছে, নিজেদের ও খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আগের সিদ্ধান্তে অনড় তারা।