
নিউটাউনের গেস্ট হাউস থেকে আইটি কর্মীর পচাগলা দেহ উদ্ধার হয়েছে। ২ তারিখ থেকে বছর ৩৪-র চন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কোনও খোঁজ মিলছিল না।
শনিবার রাতে পুলিশ গিয়ে গেস্ট হাউস থেকে পচাগলা দেহ উদ্ধার করে। শ্যামনগরের বাসিন্দা চন্দ্রনাথ মুখোপাধ্যায় আইটি সেক্টরে কর্মরত ছিলেন। নিখোঁজ হওয়ার পর পরিবারের তরফে নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ মোবাইল ফোন ট্র্যাক করে অবস্থান শনাক্ত করে নিউটাউনের গৌরাঙ্গনগরের ওই গেস্ট হাউসে পৌঁছয়। দেহের পাশ থেকে বেশ কিছু ঘুমের ওষুধ মিলেছে।
প্রাথমিক তদন্তে আত্মহত্যা মনে করা হলেও খুনের বিষয়টিও খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা। আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে খতিয়ে দেখা হচ্ছে।









