গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata এবার সিবিআইয়ের মামলাতেও জামিন কালীঘাটের কাকু-র

    এবার সিবিআইয়ের মামলাতেও জামিন কালীঘাটের কাকু-র

    0
    69
    ছবি সৌজন্যে : ফাইল
    নিয়োগ দুর্নীতি মামলায় ইডির পর সিবিআইয়ের মামলায় জামিন পেয়েছেন সুজনকৃষ্ণ ভদ্র। শুক্রবার সিবিআইয়ের মামলায় কালীঘাটের কাকর শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেছেন বিচারপতি শুভ্রা ঘোষ।
    ইডি মামলায় আগেই জামিন পেয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র। স্বাস্থ্যের কারণে কয়েকমাস ধরে অন্তর্বর্তী জামিনে রয়েছেন তিনি। জামিন পেলেও সুজয়কৃষ্ণ ভদ্রকে পাসপোর্ট জমা রাখতে হবে বিশেষ আদালতের কাছে। কলকাতা ছেড়ে কোথাও যেতে পারবেন না তিনি। বিশেষ আদালতে প্রত্যেক শুনানির দিন হাজিরা দিতে হবে সুজয়কৃষ্ণকে। নথি বা তথ্য বিকৃত করতে পারবেন না তিনি।
    মোবাইল নম্বর আদালত ও তদন্তকারী সংস্থাকে জানাতে হবে। নম্বর বদলাতেও পারবেন না। সপ্তাহে একবার তদন্তকারী আধিকারিকের সঙ্গে দেখা করতে হবে সুজয়কৃষ্ণ ভদ্র।