
দলের নেতা থেকে কাউন্সিলরদের একাংশ তাঁর ওপর ক্ষুব্ধ, তারমধ্যেই রবিবার আমাদের পাড়া, আমাদের সমাধান কর্মসূচিতে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েছেন কাঞ্চন মল্লিক।
শনিবার উত্তরপাড়ায় তাঁকে দেখামাত্রই নাগরিক পরিষেবা না মেলার একাধিক অভিযোগ তুলেছেন। আত্মপক্ষ সমর্থনে অবশ্য তৃণমূলের অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিকের দাবি কার কার অনুষ্ঠানে কবে কবে উপস্থিত ছিলেন সেসব ছবি পারলে গোল করে মার্ক করে দেবেন। এর আগে ফিরহাদ হাকিমের সামনে একধিক বিধায়ক এমনকি নিজের দলের কাউন্সিলর কাঞ্চন মল্লিককের উদ্দেশে বলেছিলেন বিধায়ককে শুধু মোবাইলে দেখা যায়, কখনও নাচতে, কখনও হামাগুড়ি দিতে। শনিবার তারই জবাব দিতে গিয়ে কাঞ্চন মল্লিক বলেছেন হাতের পাঁচটা আঙুল তো সমান হয় না। তাঁকে উত্তরপাড়ায় দেখা যায় না, এমন ভাষ্য কেউ বা কারা প্রচার করতে চাইছেন।
তবে আখেরে লাভ হবে না। যেদিন উত্তরপাড়া থেকে বিদায় নেবেন, সেদিন বিদায় সম্ভাষণে উত্তরপাড়ার মানুষের সম্পর্কে অভিজ্ঞতা বলে দিয়ে যাবেন।









