
আলুর দাম বাড়িয়ে মুনাফা বৃদ্ধি নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলুর রফতানিতে রাশ টানার কথা বলে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন এরাজ্যে আলুর দাম বাড়িয়ে অন্য জায়গায় মুনাফা লুঠবে আর তার সরকার কৃষকদের জন্য ইনসিওরেন্সের ব্যবস্থা করবে।
দুটো জিনিস একসঙ্গে চলতে পারে না। নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী আরও বলেছেন এরাজ্যের আলু বর্ডার দিয়ে বাইরে চলে যাচ্ছে। কিছু লোকাল পুলিশের একাংশ সাহায্য করছে না। রাজ্যের আলু ও পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে দ্রুত টাস্ক ফোর্সের মিটিং ডাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অবিলম্বে সীমান্ত সিল করার নির্দেশ দিয়েছেন তিনি। প্রশ্ন তুলেছেন বাংলার পেঁয়াজ কেন বাইরে বিক্রি হবে, কেন এরাজ্যের মানুষের চাহিদার জন্য নাসিক থেকে পেঁয়াজ আনতে হবে। কেন রাজ্যের মানুষকে বাড়তি দাম দিয়ে আলু পেঁয়াজ কিনতে হবে।
এরপরেই প্রশাসনের শীর্ষকর্তাদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন অতিরিক্ত আলু হলে আইসিডিএস, মিড ডে মিলে নেওয়ার কথা বলা হয়েছিল। তারপরেও মানুষকে বিপদে ফেলে বাইরে আলু পাঠানো হচ্ছে। এখনই পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।









