
রাজ্যে বিধানসভা উপনির্বাচনের আগে নিঃশব্দে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ ফিরে পেয়েছেন কুণাল ঘোষ। মে দিবসে বিজেপি প্রার্থী তাপস রায়ের সঙ্গে একই মঞ্চে তাঁর প্রশংসা করায় লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের সাধারণ সম্পাদকের পদ খুইয়েছিলেন।
আবার উপ-নির্বাচনের আগেই ফেরত পেয়েছেন সেই পদ। সোমবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে দেওয়া স্মারকলিপিতে রাজ্য সাধারণ সম্পাদক হিসেবে দেখানো হয়েছে কুণাল ঘোষকে। পারফরম্যান্সের ভিত্তিতেই পদ ফিরে পেলেন কুণাল, দাবি তৃণমূল সুত্রের।
মুখপাত্রের পদ থেকে সরে গিয়েছেন কুণাল ঘোষ। তারপরও বিভিন্ন ইস্যুতে দলের তরফে বক্তব্য রেখেছেন তিনিই। তবে আনুষ্ঠানিকভাবে তাঁকে মুখপাত্রের পদ ফিরিয়ে দেওয়ার কথা তৃণমূল কখনওই ঘোষণা করেনি।
ছবি সৌজন্যে : নিজস্ব









