গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home North 24Pgs দিকে দিকে অস্ত্র : মালদায় গ্রেফতার পঞ্চায়েত সদস্য, গাইঘাটাতেও

    দিকে দিকে অস্ত্র : মালদায় গ্রেফতার পঞ্চায়েত সদস্য, গাইঘাটাতেও

    0
    199

    শিয়ালদহে অস্ত্রভাণ্ডারের খোঁজের মধ্যেই অস্ত্র পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জিআরপি-র হাতে গ্রেফতার পঞ্চায়েত সদস্য। মালদার বৈষ্ণনগরের পারশোভাপুর এলাকায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য আব্দুল রশিদকে গ্রেফতার করেছে মুর্শিদাবাদ নিউ ফরাক্কা জিআরপি।

    জানা গিয়েছে আব্দুল কংগ্রেসের টিকিটে পঞ্চায়েত ভোটে দাঁড়িয়ে জিতেছিলেন। পরে যোগ দেন তৃণমূলে। এরআগে ২৭ অক্টোবর দুপুরে নিউ ফরাক্কা স্টেশন চত্বর থেকে তৌসিক আলি নামে এক যুবককে গ্রেফতার করেছিল রেলপুলিশ। তাঁর কাছ থেকে দুটো পিস্তল এবং চারটি ম্যাগাজিন বাজেয়াপ্ত হয়। তাঁকে হেফাজতে নিয়ে জেরা করে আব্দুলের খোঁজ পান তদন্তকারীরা। এরপরেই গ্রেফতার করা হয়। এদিকে আব্দুল কংগ্রেস না তৃণমূল কর্মী তা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

    এদিকে নাকাচেকিংয়ে সময় গাইঘাটায় অস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত জসিম সর্দার স্বরূপনগরের বাসিন্দা। তাঁর কাছ থেকে দেশি পিস্তল পাওয়া গিয়েছে।

    ছবি  সৌজন্যে : নিজস্ব