গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National তামিলনাড়ুর মন্ত্রীকে কাদা ছুঁড়ে মারলেন গ্রামবাসীরা  

    তামিলনাড়ুর মন্ত্রীকে কাদা ছুঁড়ে মারলেন গ্রামবাসীরা  

    0
    134
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    তামিলনাড়ুর বনমন্ত্রীকে বন্যাবিধ্বস্ত গ্রামবাসীদের কাদা ছুড়ে মারার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ।  
    ভূপৃষ্ঠে আছড়ে পড়ার পর থেকেই ধীরে ধীরে দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ফেঙ্গল। সময় যত গড়াচ্ছে ভারী বৃষ্টিতে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে তামিলনাড়ুর। মঙ্গলবার রাজ্যের বন্যা দুর্গত এলাকায় পরিদর্শনে গেছিলেন ডিএমকে সরকারের বনমন্ত্রী  থিরু পোনমুডি। এমন পরিস্থিতিতে তাঁকে সামনে দেখতে পেয়েই ক্ষেপে ওঠেন গ্রামবাসীরা। পরিস্থিতি মোকাবিলায় কেন কোনও পদক্ষেপ নিচ্ছে না সরকার এমন প্রশ্ন তুলে পাল্টা মন্ত্রীর উপর চড়াও হন স্থানীয়রা। প্রথমে কিছুটা বাদানুবাদ শুরু হলেও পরে মন্ত্রী কিছু বুঝে ওঠার আগেই তাঁর উদ্দেশে উড়ে আসে কাদা। বিষয়টি নিয়ে ইতিমধ্যে রাজনীতি শুরু করে দিয়েছে তামিলনাড়ু বিজেপি। এক্স হ্যান্ডেলে পুরো ঘটনার ভিডিও পোস্ট করে কে আন্নামালাইয়ের অভিযোগ, সাধারণ মানুষ অত্যন্ত বিরক্ত হয়েই এমন কাণ্ড ঘটিয়েছেন। তাদের হতাশা চরমে পৌঁছেছে।এটাই তামিলনাড়ুর বর্তমান হাল।
    মুখ্যমন্ত্রী এবং উপ মুখ্যমন্ত্রী চেন্নাইয়ের বিভিন্ন রাস্তায় ছবি তুলতে ব্যস্ত। সাধারণ মানুষের পরিস্থিতির দিকে নজর দেওয়ার মতো সময় নেই তাদের। দুর্নীতিগ্রস্ত মন্ত্রী বন্যা কবলিত এলাকায় গেলে কাদা ছুঁড়ে মারা হয় তাঁকে।