
গ্রেটার বাংলাদেশ তৈরি করে তার প্রধানমন্ত্রী হতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগরে ভোটপ্রচারে গিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন শুভেন্দু অধিকারী।
তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী কেন এ ধরনের মন্তব্য করছেন, তা তিনি বুঝতে পারছেন না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে যেভাবে কথা বলেছেন, তা ভেবেই অবাক লাগছে। শুভেন্দুর কথায়, মুখ্যমন্ত্রীকে তিনি প্রশ্ন করতে চান, যখন অবন্তীপুরাতে ২০১৯-এ সিআরপিএফ-এর কনভয় উড়িয়ে দেওয়া হয়েছিল, ভারতের এয়ারফোর্স স্ট্রাইক করেছিল, নবান্নের গেটে বসে বলেছিলেন ভারতীয় এয়ার ফোর্স যে স্ট্রাইক করেছে তার প্রমাণ কোথায়।
তাঁর অভিযোগ, এবারেও পহেলগাঁও ঘটনার পর আপনার ভূমিকা মানুষ দেখেছে। অপারেশন সিঁদুর নিয়ে জওয়ানদের প্রশংসা না করে কেন সিঁদুর নাম দেওয়া হয়েছে, এই প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছিলেন।









