
নিরাপত্তাবাহিনীর সঙ্গে এনকাউন্টারে নিহত মাওবাদী শীর্ষনেতা গণেশ উইকে সহ আরও তিন। খবর গণেশ উইকের মাথার দাম ছিল এক কোটি এক লক্ষ টাকা।
জানা যাচ্ছে , বৃহস্পতিবার সকালে ওড়িশার কন্ধমল জেলার এক জঙ্গলে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় নিরাপত্তাবাহিনীর। জঙ্গল ঘিরে ফেলে তল্লাশি চালানোর সময় নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকেন মাওবাদীরা। পাল্টা জবাব দেয় বাহিনীও।
দু’পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ গুলির লড়াই চলে। জানা যাচ্ছে তাদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন মহিলা। এছাড়াও দুটি আইএনএসএএস রাইফেল ও একটি ৩০৩ রাইফেল উদ্ধার করা হয়েছে। বুধবার রাতেই গোপন সূত্র মারফত খবর পায় পুলিশ। উল্লেখ্য ঘটনাচক্রে এই সংঘর্ষের ২৪ ঘণ্টা আগে মালকানগিরিতে ২২ জন মাওবাদী আত্মসমর্পণ করেন।








