গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Kolkata মঙ্গলে দক্ষিণবঙ্গ জুড়ে কালবৈশাখী, কলকাতাতেও

    মঙ্গলে দক্ষিণবঙ্গ জুড়ে কালবৈশাখী, কলকাতাতেও

    0
    18
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    মঙ্গলবার দক্ষিণবঙ্গ জুড়ে ফের কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ঝড় হবে কলকাতাতেও।
    সেই সঙ্গে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা সংলগ্ন উপকূলে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের মঙ্গলবার সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছেন আবহবিদেরা। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণের কিছু কিছু জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে কলকাতায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেবল মঙ্গলবারই। ওই দিন শহরে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। এ ছাড়া, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমানে ঝড়বৃষ্টি বেশি হবে।
    এই চার জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে। উত্তরবঙ্গে আপাতত দুর্যোগ চলবে।