গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National রাষ্ট্রপতি-রাজ্যপালকে বিরোধিতা করে আদালতে নয়: কেন্দ্র

    রাষ্ট্রপতি-রাজ্যপালকে বিরোধিতা করে আদালতে নয়: কেন্দ্র

    0
    83
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    রাষ্ট্রপতি ও রাজ্যপালের সিদ্ধান্ত নিয়ে কোনও রাজ্য সরকার আদালতে মামলা দায়ের করতে পারে না বলেই দাবি করেছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। দেশের প্রধান বিচারপতি বিআর গাভাই, বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি পিএস নরসিংহ, বিচারপতি অতুল এস চন্দুরকর-সহ মোট পাঁচ বিচারপতিদের নিয়ে গঠিত সাংবিধানিক বেঞ্চে চলছে রাষ্ট্রপতি ও রাজ্যপালের বিল সংক্রান্ত ক্ষমতার শুনানি।
    বৃহস্পতিবার সেখানেই কেন্দ্রের প্রতিনিধি হিসাবে উপস্থিত হন সলিসিটর জেনারেল তুষার মেহতা। আদালতকে তিনি বলেছেন, রাষ্ট্রপতি জানতে চেয়েছেন, কোনও রাজ্য সরকার কি অনুচ্ছেদ ৩২-এর ভিত্তিতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করতে পারেন? এর সঙ্গেই সংবিধানের ৩৬১ অনুচ্ছেদের কথাও শীর্ষ আদালতের কাছে তুলে ধরেছেন তিনি।
    এরপরই তুষার মেহতার সংযোজন, অনুচ্ছেদ ৩২, যা আসলে কোনও ব্যক্তির আদালতে মামলা করার অধিকারকে সুনিশ্চিত করে। কিন্তু সংবিধান অনুযায়ী, রাজ্য সরকারের কোনও মৌলিক অধিকার হয় না। এর আগেও শীর্ষ আদালতে রাষ্ট্রপতি ও রাজ্যপালের বিশেষ ক্ষমতার কথা উল্লেখ করে তাদেরকে বিলে অনুমোদন, খারিজ বা যে কোনও রকম পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সময়ের বাঁধনে না বাঁধার আর্জি জানিয়েছিল কেন্দ্র।