গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home International পহেলগাঁও সন্ত্রাসের বর্ষপূর্তি, ভারতের জন্য আকাশসীমা বন্ধ 

    পহেলগাঁও সন্ত্রাসের বর্ষপূর্তি, ভারতের জন্য আকাশসীমা বন্ধ 

    0
    16
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধের বর্ষপূর্তিতে আবার পদক্ষেপ পাকিস্তানের। এ বার নিষেধাজ্ঞার সময়সীমা আরও এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিল পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার।
    পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষের বিবৃতি উদ্ধৃত করে পাক সংবাদমাধ্যম বলেছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৪ মে পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। এর ফলে পহেলগাঁও সন্ত্রাসের পরে এক বছরেরও বেশি সময় ধরে বিমান চলাচলে যে অচলাবস্থা চলছিল, তা আরও এক মাস দীর্ঘায়িত হল। ২০২৫ সালের ২২ এপ্রিল পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পরে উত্তেজনার পরিস্থিতিতে দুই দেশই পরস্পরের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করেছিল। পাকিস্তানের আগের বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতের জন্য সেই নিষেধাজ্ঞা বহাল ছিল আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত।
    ফেব্রুয়ারিতে সেই সময়সীমা আরও বাড়ানো হয়েছিল। মঙ্গলবার তা আরও বাড়িয়ে পিএএ সে দেশের বিমানকর্মীদের জন্য ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।