গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International হরমুজে জাহাজ লক্ষ্য করে গুলি চালাল ইরান

    হরমুজে জাহাজ লক্ষ্য করে গুলি চালাল ইরান

    0
    13
    ছবি সৌজন্যে : এক্স
    ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই ঘোষণার কয়েক ঘন্টা পরেই ব্রিটিশ সেনাবাহিনীর দাবি, হরমুজ প্রণালিতে একটি জাহাজকে লক্ষ্য করে গুলি চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড।
    এই ঘটনাকে কেন্দ্র করেই নতুন করে দুই দেশের সম্পর্কের মধ্যে বাড়ছে উত্তাপ। জানা গিয়েছে, ইরান হরমুজ প্রণালিতে একটি কন্টেইনার জাহাজ লক্ষ্য করে গুলি চালিয়েছে। তাতেই জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পরিস্থিতি আরও জটিল হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট আমেরিকা-ইরানের মধ্যে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করার কয়েক ঘণ্টা পরেই এই পদক্ষেপটি নেওয়া হয়েছে।
    তবে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে ইরান এখনো কোনও প্রতিক্রিয়া জানায়নি। সেই সঙ্গেই দুই দেশই একে অপরকে সতর্ক করে জানিয়েছে, কোনো চুক্তি না হলে তারা পুনরায় লড়াই শুরু করতে প্রস্তুত।